Header Ads Widget

Responsive Advertisement

মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো


 লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই মহাতারকার মধ্যে কে সেরা তা নির্বাচন আদৌ সম্ভব নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো বারবারই বলে আসছেন তিনিই সময়ের সেরা ফুটবলার। অবশ্য নিয়ে বিতর্কের কমতি নেই। তবে ফুটবলার হিসেবে একটা জায়গায় রোনালদো সবাইকে ছাড়িয়ে গেলেন। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার চূড়ায় আছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস বছর ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি অর্থ আয় করা ফুটবলারদের একটা তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় প্রথম নামটি রোনালদোর। দ্বিতীয় স্থানে আছেন মেসি।

এছাড়া সেরা চারে আছেন মেসির পিএসজির দুই সতীর্থ নেইমার কিলিয়ান এমবাপ্পে। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ায় বছর ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো।

ফোর্বস জানাচ্ছে, বছর রোনালদো আয় করতে যাচ্ছেন ১২৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ৭০ মিলিয়ন ডলার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রাপ্ত বেতন-ভাতা। আর বাকি ৫৫ মিলিয়ন ডলার আসবে বিজ্ঞাপন থেকে।

অন্যদিকে পিএসজি থেকে ৭৫ মিলিয়ন ডলার বেতন পাওয়া মেসি বিজ্ঞাপন থেকে ৩৫ মিলিয়ন ডলার উপার্জন করবেন। এতে মেসির মোট আয় দাঁড়াচ্ছে ১১০ মিলিয়ন ডলারে। মূলত বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমেই মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকি ফোর্বস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে কর দিয়েও রোনালদোর আয় হবে সাড়ে ১২ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০৬ কোটি টাকার বেশি) দ্বিতীয়তে থাকা পিএসজি ফরোয়ার্ড মেসির উপার্জন হবে ১১ কোটি ডলার। সাড়ে কোটি ডলার নিয়ে নেইমার তিনে কোটি ৩০ ডলার নিয়ে চারে আছেন কিলিয়ান এমবাপ্পে।

 

Post a Comment

0 Comments